সাফের আগে বাংলাদেশ দলে আরও ৫ প্রবাসী ফুটবলার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৬, ০৮:৫০আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অন্তত পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্ভাব্য এই তালিকায় রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ, ফরোয়ার্ড জায়ান হাকিমসহ আরও তিনজন।

দলের প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী, সাফ টুর্নামেন্টের আগে জাতীয় দলকে আরও শক্তিশালী করতে চায় বাফুফে। তবে চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতীয় দলের হেড কোচের ওপর।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, ফুলহামের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা ফারহান আলী ওয়াহিদকে সাফের আগেই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তিনি বলেন, ফারহানের বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর পাসপোর্টের প্রক্রিয়া এগোবে। ইতোমধ্যে তার বাবা ও এজেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প এবং সাফ চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে যেন তারা পরিকল্পনা করেন।

এ ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে ভেড়ানোর কাজও এগিয়ে চলছে। এন্টিগা অ্যান্ড বারবুডার হয়ে দুটি ম্যাচ খেললেও তাকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার অনুমতি নিয়ে কোনও শঙ্কা দেখছে না বাফুফে।

ফাহাদ করিম বলেন, ফিফা ও এএফসির কাছ থেকে এ বিষয়ে অনানুষ্ঠানিক ছাড়পত্র পাওয়া গেছে। এখন আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট ফেডারেশনের মতে, পুরো প্রক্রিয়ায় অন্তত দুই মাস লাগতে পারে। তবে বাফুফের আশা, ৪৫ দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ দলে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ফেডারেশন। এই তালিকায় জায়ান হাকিমও রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী খেলোয়াড়দের দলে ভেড়ানোর প্রক্রিয়া চললেও, চূড়ান্ত স্কোয়াড গঠনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে হেড কোচের সিদ্ধান্তের ওপর।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
জাতীয় দল থেকে ৯ ফুটবলার চেয়েছে মোহামেডান
সর্বশেষ খবর
গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা
গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা
ঘরেই বানিয়ে ফেলুন টক-ঝাল স্বাদের টম ইয়াম স্যুপ
ঘরেই বানিয়ে ফেলুন টক-ঝাল স্বাদের টম ইয়াম স্যুপ
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে