এবার  হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, অনির্দিষ্টকাল মিছিল-সমাবেশ নিষিদ্ধ 

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১১:৪৭আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৩:৩০

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

আদেশে বলা হয়, এনসিপি একই দিন হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল একই সময় ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের মতে, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং, যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

এর আগে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে দলটি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। 

হবিগঞ্জে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য সমাবেশে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিত থাকার কথা আছে।

অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির ‘উস্কানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি, ছাত্রদল ও যুবদল। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনা সৃষ্টি হলে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

/এএম/
সম্পর্কিত
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
সর্বশেষ খবর
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ বললেন চিফ প্রসিকিউটর
এবার বাহুবলে এনসিপির নেতাদের আটকে দিলো পুলিশ, রাস্তায় বসে পড়লেন তারা
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো পুলিশ সদর দফতর
নেটওয়ার্কে থেকেও অদৃশ্য! জনপ্রিয় হচ্ছে ‘উধাও ভ্রমণ’
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু