বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে জার্মান কিংবদন্তি, ‘ওটা ফুটবলই নয়’

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১৩:৫২আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৩:৫২

বিশ্বকাপ জিতেছে, আবার সর্বশেষ আসরে রানার্সআপও হয়েছে। তবু আর্জেন্টিনার খেলার ধরনকে আদর্শ মানতে রাজি নন জার্মানির কিংবদন্তি ফুটবলার রুডি ফোলার। সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি কখনোই চাই না আমার দল আর্জেন্টিনার মতো খেলুক।’ শুধু তাই নয়, আলবিসেলেস্তেদের ফুটবলকে নিয়ে তিনি বলেই বসেছেন, ‘ওটার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।’

জার্মান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, আর্জেন্টিনাকে জার্মানির জন্য আদর্শ হিসেবে তুলে ধরা ঠিক হয়নি।

টিওয়াইসি স্পোর্টসের উদ্ধৃতি অনুযায়ী ফোলার বলেছেন, ‘আমি বলেছিলাম, জার্মানিতে আমাদের আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। কিন্তু অনেকেই আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে তুলে ধরছিলেন। আমার কাছে সেটি ছিল একটি ভুল উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনা যেন মানদণ্ড হয়ে গেলো। পুরো আলোচনাটাই আমার কাছে কিছুটা ভণ্ডামিপূর্ণ মনে হয়েছে।’

এরপর আরও কঠোর ভাষায় তিনি বলেছেন, ‘আমি এমন কোনো দল চাই না, যারা আর্জেন্টিনার মতো খেলবে। তারা যা করেছে, তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং এবার রানার্সআপও হয়েছে। কিন্তু এত মানুষ কেন তাদের এত প্রশংসা করছে, সেটা আমি সত্যিই বুঝতে পারি না।’

আর্জেন্টিনার বদলে স্পেন ও ইংল্যান্ডের রক্ষণভাগের প্রশংসা করেন ফোলার। তার মতে, এই দুই দলই তাদের শৃঙ্খলাপূর্ণ ডিফেন্সের জন্য বেশি স্বীকৃতি পাওয়ার যোগ্য, ‘স্পেন প্রশংসার দাবিদার। ইংল্যান্ডও দারুণভাবে রক্ষণ সামলেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার ইতিহাসে প্রথম হাইতিয়ান ফুটবলার, কে এই কিকি রামোস
বিস্ফোরক দাবি মিলেইর, ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় অর্থ জুগিয়েছে ব্রাজিল-মেক্সিকো’
এবার মার্কিন কংগ্রেসে তদন্তের মুখে ফিফা-ইনফান্তিনো
সর্বশেষ খবর
পেপ্যাল সেবা চালুর পথ উন্মুক্ত করলো বাংলাদেশ ব্যাংক
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান জে ক্লেটন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন