আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় বেনিন। সবকিছু ঠিক থাকলে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে আফ্রিকার দেশটি। আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাই পর্বের প্রথম দুই ম্যাচ খেলার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে গিয়ে আলবিসেলেস্তেদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বেনিনের।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে ম্যাচটি হওয়ার কথা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে ম্যাচটি মাঠে গড়ালে সেটি হবে দুই দেশের ইতিহাসে প্রথম ফুটবল লড়াই। ‘চিতা’ নামে পরিচিত আফ্রিকার দলটির জন্য তাই ম্যাচটি হয়ে উঠতে পারে স্মরণীয় এক উপলক্ষ।

আর্জেন্টিনার বিপক্ষে এমন ম্যাচ বেনিনকে শুধু বড় মঞ্চে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগই দেবে না, আফকন বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে খেলোয়াড়দেরও মূল্যবান অভিজ্ঞতার সুযোগ করে দেবে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলের বিপক্ষে মাঠে নেমে নিজেদের কৌশল ও দলীয় ভারসাম্য যাচাই করতে পারবেন কোচ ও খেলোয়াড়েরা।

তবে বুয়েনস এইরেসে যাওয়ার আগে বেশ ব্যস্তসূচি অপেক্ষা করছে বেনিনের সামনে। ২০২৭ আফকন বাছাই পর্বে ২৫ সেপ্টেম্বর বুরকিনা ফাসোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ওয়াগাদুগুর স্তাদ দ্য ৪ অগোস্টে হবে ম্যাচটি। এর চার দিন পর ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মৌরিতানিয়ার মুখোমুখি হবে বেনিন।

অর্থাৎ আফকন বাছাইয়ের প্রথম দুই ম্যাচ শেষ করেই দক্ষিণ আমেরিকার পথে পাড়ি জমাতে হবে বেনিনকে। এরপর ৬ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য হবে আরও বড় পরীক্ষা।

এদিকে একই আন্তর্জাতিক বিরতিতে আরেক আফ্রিকান দলের বিপক্ষেও মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টিনার। ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হওয়ার কথা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
সর্বশেষ খবর
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে বলেছে
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে বলেছে
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী