সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ১৮:৫০আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৮:৫০

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি থানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। 

মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহফুজুল হক গত ২৭ জুলাই তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।  

আদালত সূত্র জানা গেছে, মামলাটিতে সালমান এফ রহমান অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানা কার্যকর করতে গিয়ে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। পরে তাকে এই মামলায়ও গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।  আদ

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির ২ নম্বর সড়কের ইয়েলো মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার সময় আসামিদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হন তিনি। ওই তার বাবা মো. আব্দুল হান্নান সরকার (৫৭) ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।  

/এআই/এসটি/ 
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার