যুক্তরাষ্ট্র থামার পরও কেন নতুন করে লড়াইয়ে জড়ালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ২১:০৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২১:০৮

কয়েক দিনের শান্তির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ওপর আকস্মিক হামলা চালিয়ে নতুন করে সংঘাত উসকে দিয়েছে ইরান। মার্কিন হামলার জবাবে নয়, বরং যুদ্ধের গতিপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবার ইরান নিজেই আগে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধকে নতুন করে তীব্র সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

ইরানের আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব। সেই হুমকির পর মার্কিন সামরিক বাহিনী ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডজনখানেক লক্ষ্যবস্তুতে এক রাতে ব্যাপক মাত্রায় বিমান হামলা চালিয়েছে।

সপ্তাহখানেক আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান অনুরোধ করায় ও আলোচনার বার্তা দেওয়ায় হামলা স্থগিত করা হয়েছিল। যদিও তেহরান প্রকাশ্যে কোনও যুদ্ধবিরতি চাওয়ার কথা স্বীকার করেনি, তবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা সেনাসদস্যদের সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি পরিবর্তন করে তেহরান পুনরায় চাপ সৃষ্টি করতেই মার্কিন ঘাঁটিতে আক্রমণ চলায়।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইরানের কৌশলে একটি মৌলিক পরিবর্তন এসেছে। বিশেষ করে নিজেদের জন্য আসন্ন হুমকি টের পেলে তারা এখন আগাম হামলা চালাতে পিছপা হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের পরই এই হামলা চালানো হয়, যা পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরবও ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর যৌথ হামলা চালিয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুথি, ইরাকের মিলিশিয়া এবং সরাসরি ইরানের হুমকির মুখে পড়ে সতর্ক সৌদি আরবও এখন এই যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে।

হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালির ওপর তেহরানের সার্বভৌমত্বের দাবি চ্যালেঞ্জের মুখে পড়লে তারা লড়াই চালিয়ে যাবে। ওমান ও যুক্তরাষ্ট্রের বিকল্প নৌপথ তৈরির চেষ্টাকে লাল দাগ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, বাণিজ্য জাহাজে হামলার উদ্দেশ্য ছিল এই প্রণালিতে ইরানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা অধিকার বজায় রাখা।

ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিট্রিনোভিচ মনে করেন, ওয়াশিংটনের হামলা স্থগিত করাকে তেহরান কৌশলগত দুর্বলতা হিসেবে গ্রহণ করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন দুটি বিকল্পের মুখোমুখি, ইরানের কিছু দাবি মেনে নেওয়া, অথবা জ্বালানি ও বাণিজ্য রুটে দীর্ঘমেয়াদি যুদ্ধের সম্মুখীন হওয়া।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে