তথ্য না হারিয়েই চ্যাটজিপিটির মেমোরি ক্লডে স্থানান্তর করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:০০

কৃত্রিম বুদ্ধিমত্তা জনপ্রিয়তা পাওয়ার শুরু থেকেই ওপেনআইয়ের চ্যাটজিপিটি সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকলেও, বর্তমানে অনেক ব্যবহারকারী বিভিন্ন ফিচার, লেখার ধরন বা ক্ষেত্রবিশেষে অধিক কার্যকারিতার জন্য চ্যাটজিপিটি থেকে অ্যানথ্রপিক্সের ক্লড এআই-এ যেতে আগ্রহী হচ্ছেন। তবে নতুন প্ল্যাটফর্মে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, কাজের ধরন ও বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠা পার্সোনালাইজড প্রোফাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই চ্যাটজিপিটিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ক্লডে স্থানান্তর করা যায়, ফলে নতুন করে এআইকে নিজের সম্পর্কে সবকিছু শেখানোর প্রয়োজন পড়ে না।

ধাপ ১: চ্যাটজিপিটি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন

প্রথমে চ্যাটজিপিটিতে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগইন করে সেটিংস অপশন থেকে> পার্সোনালাইজেশন > মেমোরি > ম্যানেজ অপশনে যান। সেখানে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য, পছন্দ ও নির্দেশনা বা প্রেফ্রেন্সেস পর্যালোচনা করুন। অপ্রয়োজনীয় তথ্য মুছে দিয়ে, প্রয়োজনীয় অংশ কপি করে রাখুন। চাইলে সেটিংস > ডেটা কন্ট্রোলস > এক্সপোর্ট ডেটা অপশনে গিয়ে সম্পূর্ণ চ্যাট হিস্টোরিও এক্সপোর্ট করা যায়। এতে আপনার চ্যাটবটের সঙ্গে কথোপকথনের একটি কপি ই-মেইলে পাঠানো হবে।

ধাপ ২: ক্লডে মেমোরি চালু করুন

এরপর ক্লডের অ্যাকাউন্টে লগইন করে সেটিংসে গিয়ে ক্যাপাবিলিটিজ অপশনে যান এবং ‘মেমোরি’ ফিচারটি চালু করুন। এটি সক্রিয় থাকলে ক্লড ভবিষ্যতের কথোপকথনে আপনার পছন্দ ও কাঙ্ক্ষিত কাজের ধরন মনে রাখতে পারবে।

ধাপ ৩: সংরক্ষিত তথ্য ক্লডে যুক্ত করুন

ক্লডে নতুন একটি চ্যাট খুলে লিখুন— ‘এখানে আমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। অনুগ্রহ করে এগুলো আপনার মেমোরিতে সংরক্ষণ করুন এবং সে অনুযায়ী আপনার মেমোরি আপডেট করুন।’ এরপর চ্যাটজিপিটি থেকে কপি করা তথ্য সেখানে পেস্ট করে, প্রম্পটি দিন। যদি সম্পূর্ণ চ্যাট হিস্টোরি এক্সপোর্ট করে থাকেন, তাহলে পুরো ফাইল পেস্ট না করে ক্লডকে সেটি বিশ্লেষণ করে পছন্দ-অপছন্দের ধরণ, কাঙ্ক্ষিত কাজের ফলাফল বা নমুনা ও গুরুত্বপূর্ণ সব তথ্য সংক্ষেপে মনে রাখতে বলুন।

ধাপ ৪: তথ্য ঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা যাচাই করুন

তথ্য স্থানান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর ক্লডকে জিজ্ঞেস করুন, সে আপনার কোন কোন পছন্দ বা তথ্য মনে রেখেছে। কোনও ভুল বা পুরোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করে দিন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই মেমোরি আবারও পরিবর্তন বা আপডেট করা যাবে।

/ইউএস/আরকে/
সম্পর্কিত
চিকিৎসকের বদলে চ্যাটজিপিটির পরামর্শ, প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
হ্যাকিংয়ে এআই এজেন্ট, এক সপ্তাহ পর টের পেলো ওপেনএআই
সন্তান হারিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
সর্বশেষ খবর
বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
খুলনা সিটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
খুলনা সিটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত
বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত