‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০

‘স্ত্রী ২’ সাফল্যের পর অনেকগুলো সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভালো পারিশ্রমিক সত্ত্বেও সে সব সিনেমায় কাজ করতে রাজি হননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই এই কঠিন সিদ্ধান্তের কথা জানান।

মঙ্গলবার (৪ নভেম্বর) শ্রদ্ধা ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। যেখানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে।

এ সময় একজন ভক্ত শ্রদ্ধার কাছে ক্যারিয়ার গড়ার ব্যাপারে পরামর্শ চান। উত্তরে অভিনেত্রী বলেন, ‘এখানে আমি আমার কথাই বলবো। ‘স্ত্রী ২’ ছবির সাফল্যের পর আমি অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। ভালো পারিশ্রমিক সত্ত্বেও আমি কাজ করতে রাজি হইনি। আমি ঠিক করেছিলাম যতক্ষণ না একটা নিখুঁত গল্প পাবো ততক্ষণ আমি কোনও সিনেমায় সই করবো না। আমার মন বলেছিল যে আমাকে ধৈর্য ধরতে হবে আমি ধৈর্য ধরেছি এবং সফল হয়েছি।’

শ্রদ্ধা আরো বলেন, ‘অবশ্যই আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে ধৈর্য ধরাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে আমি গর্বিত যে আমি ধৈর্য ধরতে পেরেছিলাম এবং ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তাই বলবো, আপনার মনের কথা শুনুন এবং পরিস্থিতি কঠিন হলেও একটা সময় আপনি বুঝবেন যে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল।’

২০২৪ সালের অন্যতম সেরা ব্লকবাস্টার ‘স্ত্রী ২’সিনেমা। ছবিটি মুক্তির প্রথম দিনেই প্রায় ৫৫ কোটি টাকা সংগ্রহ করে এবং পরবর্তী সপ্তাহগুলোতেও এর দাপট বজায় রাখে। মুক্তির কয়েক দিনের মধ্যেই এটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার অঙ্ক অতিক্রম করে।

শ্রদ্ধা এখন 'ইথা' ছবির মুক্তির অপেক্ষায় আছেন। এটি পরিচালনায় লক্ষ্মণ উতেকর। এতে লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের নামভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা। এছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান এবং অনন্ত জোশী।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান