আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৬:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৬:৫৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে সামনে রেখে দেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগকে ৫ আগস্টকে কেন্দ্র করে কোনও ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এক সাংবাদিক আওয়ামী লীগের নাশকতার শঙ্কা নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি—তারা মাঝে-মধ্যে বিদেশ থেকে উঁকিঝুকি দিচ্ছে; এর বেশি তৎপরতা তো দেখি না।’

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ঘিরে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হবে। ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তিও এই দলটির এখন আর নেই।’

সাম্প্রতিক সময়ে মেট্রোরেলে বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, উল্টো রথযাত্রার দিন মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার মধ্যে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। আনসার সদস্য সেটি দেখে পুলিশকে জানালে এলাকা ঘিরে ফেলা হয় এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

মন্ত্রী বলেন, ‘এতে খুব শঙ্কিত হওয়ার কোনও কারণ নাই। কোনও চক্র হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনও কিছু করা যায় কিনা; তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সফল হতে দিই নাই। এর পেছনে কারা আছে, সেটা তদন্ত করছি।’

তিনি আরও জানান, আশুলিয়াতেও একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে, যা একইভাবে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা কমেছে। তারপরও সরকার সতর্ক রয়েছে। উগ্রবাদী তৎপরতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনও প্রচেষ্টা মোকাবিলায় বিশেষ টিম কাজ করছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সঞ্জীব গৌরের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বলতে পারবে। তবে তিনি বলেন, সঞ্জীব গৌর নিজেই বক্তব্য দিয়ে জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে তিনি আশাবাদী এবং যুক্তরাজ্য বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আওয়ামী লীগের তৎপরতা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বলেন, কোনও যানবাহন যেন অরক্ষিত অবস্থায় না থাকে, দায়িত্বে থাকা সদস্যরা যেন সবাই একসঙ্গে গাড়ি ফেলে কোথাও না যান—এসব নির্দেশনা নিয়মিতভাবেই দেওয়া হয়। এটিকে অন্যভাবে দেখার কোনও কারণ নেই।

রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এদিকে ৫ আগস্টকে সামনে রেখে এনসিপির কর্মসূচি ও হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে তাদের দলের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সমন্বয়ে একটি সভা হবে। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে আলোচনা হবে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট দিতে চায় কমিটি
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার