পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ১৩:১০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:১০

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে (পিওকে) সরকারবিরোধী বিক্ষোভ এবং নির্বাচন-সংশ্লিষ্ট আন্দোলন দমনে কঠোর অভিযানের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশাধিকার পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

এ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনও নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি। তবে পাকিস্তানের বিভিন্ন ব্যবহারকারী সামাজিক মাধ্যমে দাবি করেছেন, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার ‘নির্বাচিত’ প্রতিবেদন প্রকাশের সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, সংবাদমাধ্যমটি আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মুজাফফরাবাদের কয়েকটি নির্বাচিত ভোটকেন্দ্র থেকে আল জাজিরা বেছে বেছে প্রতিবেদন প্রকাশ করেছে। নির্দিষ্ট সময় নির্বাচন এবং নির্বাচিত ব্যক্তিদের ‘স্ক্রিপ্ট করা’ বক্তব্যের মাধ্যমে নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের।

এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতারও’-অভিযোগ তুলেছে ইসলামাবাদ। সরকারের দাবি, এ ধরনের অতিরঞ্জিত প্রতিবেদন বহিরাগত স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করছে, যারা এই নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা প্রশ্নবিদ্ধ করতে এবং মুজাফফরাবাদ ও এজেকের জনগণের ইচ্ছাকে দুর্বল করার চেষ্টা করছে।

/এএস/ 
সম্পর্কিত
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
ইরান কী যুদ্ধের বিস্তার চায়, জানালেন পেজেশকিয়ান
১৮ বছরেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড
সর্বশেষ খবর
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’
‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’
নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি