মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব

কক্সবাজার প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুই বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।

তিনি বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ আরও নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। কিন্তু বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সামিটের এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ বেড়েছে
এলএনজি-নির্ভর বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, ঝুঁকিতে নতুন বিনিয়োগ: প্রতিবেদন
সামিটের টার্মিনাল বন্ধ, দুই ঘণ্টায় গ্যাস সরবরাহ কমলো ৪৬১ মিলিয়ন ঘনফুট
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’