চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ১৯:২২আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৯:২২

চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র (এনএমইএফসি) এ বছরের ১৩তম টাইফুনের সতর্ক সংকেত জারি করেছে। বৃহস্পতিবার সকালে ‘ডলফিন’ নামে এই টাইফুন পূর্ব উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় সৃষ্ট সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের জন্য এ সতর্কতা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব চীন সাগরের পূর্বাংশে ৬ থেকে ১০ মিটার উচ্চতার বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূল থেকে দূরের সমুদ্র এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

একই সময়ে চেচিয়াং প্রদেশের উপকূলীয় জলসীমায় ২ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ জন্য উপকূলসংলগ্ন এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে।

এনএমইএফসি ক্ষতিগ্রস্ত সমুদ্র এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উপকূলীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম উচ্চ ঢেউ মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) এই টাইফুনের জন্য নীল সতর্কতা নবায়ন করেছে। ঝড়টি দেশটির পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্র উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে, চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহর থেকে প্রায় ১ হাজার ৩৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। এর কেন্দ্রের কাছাকাছি সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৪২ মিটার।

এনএমসি জানায়, টাইফুনটি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি বর্তমান শক্তি বজায় রাখতে পারে বা সামান্য আরও শক্তিশালী হতে পারে। শুক্রবার এটি পূর্ব চীন সাগরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে চীনের পূর্ব উপকূলীয় এলাকার দিকে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ব চীন সাগরের অধিকাংশ এলাকা, হলুদ সাগরের দক্ষিণ-পূর্বাংশ, তাইওয়ানের পূর্ব দিকের জলসীমা, তাইওয়ান দ্বীপের পূর্ব উপকূল, বাশি প্রণালি এবং দক্ষিণ চীন সাগরের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

চীনে আবহাওয়া সতর্কতার জন্য চার স্তরের রঙ-ভিত্তিক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর সতর্কতা হলো লাল, এরপর যথাক্রমে কমলা, হলুদ এবং নীল সতর্কতা।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা