আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০০:২৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২০:৫৪

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, ‌‘আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে আমরা যুদ্ধ করেছি, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। একসময় আসবে দেখবেন অচিরেই আওয়ামী লীগ আমাদের সঙ্গে মিশে যাবে। এ ছাড়া তাদের আর কোনও পথ নেই।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নাছির চৌধুরী বলেন, ‘৮ তারিখ বিএনপির নামে যারা সমাবেশের ডাক দিয়েছেন, তারা বিএনপিতে বিভক্তি আনতে চান। আর যারা দ্বিধাদ্বন্দ্ব চান না তারাই আজ সমাবেশে যোগ দিয়েছেন। আমার কোনও ভাই নেই, আমি একা। আপনারা আমার ভাই, আপনাদের নিয়েই আমার চলা।’

তিনি আরও বলেন, ‘আমার বাসা ছিল, সবই লুট হয় গেছে। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। আমি বাহিরে থেকে আপনাদের নিয়েই নির্বাচন করেছি, আমার কোনও দুঃখ নেই, আফসোস নেই। আমার নাকি হাত-পা নেই, লুলা, কী কাজ করবো। হ্যাঁ, আমি লুলা, তবে আমি দুর্নীতি করি না। দুর্নীতিকে প্রশ্রয়ও দিই না।’

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়ার যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন নাছির চৌধুরীর স্ত্রী পারভিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম, জুনেদ মিয়া, মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপির তৃণমূল নেতাকর্মী।

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ কর্মীকে আটক
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
সর্বশেষ খবর
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়