‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ আগস্ট ২০২৬, ১৪:৩৮আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৪:৩৮

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক এক মন্তব্যের পর তা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মেনে চলার পরামর্শ দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভারতের সংবাদমাধ্যম দ্য ট্রেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

মুম্বাইয়ে প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছিলেন যে, ‘জেন জি’ বা নতুন প্রজন্ম রাষ্ট্রবিরোধী বা ‘আন্টি-ন্যাশনাল’ নয়, তারা আমাদেরই লোক।

ভাগবতের এই মন্তব্যের পরদিন শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, গতকাল মোহন ভাগবতের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার এই মন্তব্যটি- জেন জি-কে ‘আন্টি-ন্যাশনাল’ বা রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যা দেওয়া উচিত নয়।

অভিজিৎ দীপকে আরও বলেন, যেহেতু মোহন ভাগবত বিজেপির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করেন, তাই আমি চাইবো তিনি এই একই বার্তা বিজেপি এবং নরেন্দ্র মোদীকেও পৌঁছে দিন। আশা করি তারা এবার মোহন ভাগবতের কথা শুনবেন এবং তার পরামর্শ মেনে চলবেন।

বিজেপি আরএসএস-এর কথা অমান্য করবে না বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, বিজেপি আরএসএসকে অমান্য করবে এমন সম্ভাবনা কম। তবে তারা যদি তা করে, তবে বিজেপি যে মোহন ভাগবতের কথাকেও উপেক্ষা করছে, সে বিষয়ে আরএসএসকে নতুন করে ভাবতে হবে।

/এএস/ 
সম্পর্কিত
ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুন, ১২ লাখ রুপি নিয়ে পালালেন স্বামী
গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
সর্বশেষ খবর
ছুটির দিনে জুলাই জাদুঘরে ঘুরতে এসে আবারও ভোগান্তিতে দর্শনার্থীরা
ছুটির দিনে জুলাই জাদুঘরে ঘুরতে এসে আবারও ভোগান্তিতে দর্শনার্থীরা
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
গভীর সমুদ্রের সম্পদ আহরণের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গভীর সমুদ্রের সম্পদ আহরণের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন