সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১৯:১৩আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

সাকিব আল হাসান দেশে ফেরার বিষয়ে বর্তমান সরকার থেকে কোনও সহযোগিতা পাননি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি অস্বীকার করেছেন।

শুক্রবার সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রকাশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়ে আমরা নমনীয় ছিলাম। সে যদি খেলার জন্য দেশে আসতো, তাহলে আমরা তার বিষয়ে নমনীয় হয়ে সব দেখতাম। সেভাবেই বিষয়টির ওপর আমাদের দৃষ্টি ছিল। কিন্তু বর্তমান অবস্থায় এখন আর তা সম্ভব নয়।’

অসহযোগিতার অভিযোগের বিষয়ে আমিনুল হক বলেন, ‘এখানে অসহযোগিতার কিছু নেই। আমি বারবারই বলেছি, সাকিবের বিষয়টি নমনীয় হয়ে দেখা হবে। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যেন আইনি প্রক্রিয়াগুলো নমনীয়ভাবে চলে। এরপরও অসহযোগিতার কিছু দেখতে পাইনি। এছাড়া সাকিব তো দেশে ফিরে আইনি লড়াইয়ে নামেননি।’

তবে বর্তমানে রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনও সুযোগ নেই বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘যে স্বৈরাচারের সঙ্গে আছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। সে পুরোপুরি একজন রাজনীতিবিদ হিসেবে অবস্থান নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। সেভাবে দেখছিলাম। এখন আর নমনীয়তার কোনও সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে লড়াই করতে হবে।’

/টিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়াকে হারিয়ে বড় জয় বাংলাদেশের
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
৫৪ রানে অল আউট বাংলাদেশ! 
সর্বশেষ খবর
হাড়ে ছড়িয়ে পড়েছে বাইডেনের ক্যান্সার, যন্ত্রণায় ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট
হাড়ে ছড়িয়ে পড়েছে বাইডেনের ক্যান্সার, যন্ত্রণায় ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট
পর্তুগালের ‘ভেনিস’ নামে পরিচিত খালনগরী আভেইরো
পর্তুগালের ‘ভেনিস’ নামে পরিচিত খালনগরী আভেইরো
রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা
রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের রিকশা ও সিএনজি অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই যোদ্ধাদের রিকশা ও সিএনজি অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির