এক ডিমের ওজন দেড় কেজি, দেখে অবাক সবাই

মৌলভীবাজার প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২৬, ০২:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:৫৫

উটপাখির ডিমের কথা অনেকেই জানেন, জীবিত পাখির মধ্যে সবচেয়ে বড় এর আকার। কিন্তু কাছ থেকে এটি দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়েছে। অস্ট্রেলিয়ার পাখি এমুর সবুজাভ-নীল ডিমও সচরাচর দেখা যায় না। সম্প্রতি মৌলভীবাজারের একটি বার্ড পার্কে উটপাখি ও এমু—দুই প্রজাতির পাখিই ডিম দিয়েছে। বিষয়টি দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। 

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে শুক্রবার গিয়ে ডিম দুটি দেখা গেছে। উটপাখির দুটি ও এমু পাখির একটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে। দর্শনার্থীরা সেগুলো হাতে নিয়ে দেখছেন আর অবাক হচ্ছেন। উটপাখির ধূসর রঙের একটি ডিমের ওজন প্রায় দেড় কেজি। অন্যদিকে এমুর সবুজাভ-নীলচে ডিমটিও আকারে বেশ বড়। 

পার্কটিতে দুটি উটপাখি ও দুটি এমুকে পৃথক খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীরা কাছে গেলে পাখিগুলো ধীরগতিতে এদিক-ওদিক সরে যায়। তাদের চলাফেরা ও গড়ন সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। 

উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী জীবিত পাখি। পূর্ণবয়স্ক একটি উটপাখির উচ্চতা আট থেকে ১০ ফুট এবং ওজন ৬৩ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হতে পারে। ডানা থাকলেও ভারী শরীরের কারণে তারা উড়তে পারে না। তবে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। একটি উটপাখির ডিমের ওজন দেড় কেজির বেশি হতে পারে, যা প্রায় ২৪টি মুরগির ডিমের সমান। এরা মূলত আফ্রিকার তৃণভূমি, সাভানা ও শুষ্ক অঞ্চলে বাস করে। 

এমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। অস্ট্রেলিয়ার এ উড়তে-অক্ষম পাখির উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট এবং ওজন ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত হয়। ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্ত্রী এমু সাধারণত গাঢ় সবুজ বা নীলাভ-সবুজ রঙের বড় আকারের ডিম পাড়ে, যার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। উটপাখির মতো নয়, এমুর ডিমে তা দেয় পুরুষ পাখি। 

বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ কর্তৃপক্ষ জানায়, এটি দেশের অন্যতম বড় পরিবেশবান্ধব পাখি উদ্যান। এখানে উটপাখি ও এমু ছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি পাখি, ময়ূর, টার্কি, ব্ল্যাক সোয়ান, চিত্রা হরিণ, রাজহাঁস, চীনাহাঁস, রঙিন মাছ, কৃত্রিম ঝরনা, বার্ড লার্নিং সেন্টার, কিডস জোন ও ইলিউশন মিউজিয়াম আছে। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী বলেন, ভবিষ্যতে এসব ডিম থেকে সফলভাবে বাচ্চা ফুটবে। প্রজনন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ডিমগুলো যতদিন না ফোটানো হচ্ছে, ততদিন পর্যন্ত দর্শনার্থীদের প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হবে। যাতে বিরল এই পাখিগুলোর প্রজনন সম্পর্কে মানুষ আরও বেশি জানতে পারে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায়
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায়
২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর লিজের জমি দখল করলেন বিএনপি নেতারা
২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর লিজের জমি দখল করলেন বিএনপি নেতারা
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী