সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে

সিলেট প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১৪:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৪:০৯

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা। আর পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ ও আহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এই সহায়তার কথা জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের সহায়তায় আর্থিক অনুদানের ঘোষণা প্রদান করেছেন। সরকারের এই সিদ্ধান্তের আওতায় দুর্ঘটনায় নিহত ৯ জনের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি আহতদের এক লাখ টাকা করে ও পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রয়োজনীয় তথ্যাদি ও ফলোআপ কার্যক্রম সম্পন্ন হওয়া মাত্রই দ্রুততম সময়ে এই অনুদান বিতরণের চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ‘ইউনিক পরিবহন’ ও ‘বেঙ্গল পরিবহন’-এর দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৬ জন। নিহত ব্যক্তিদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
দুই বাসের সংঘর্ষে নিহত ৯, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন ব্যবসায়ী নিহত
সর্বশেষ খবর
পর্তুগালের ‘ভেনিস’ নামে পরিচিত খালনগরী আভেইরো
পর্তুগালের ‘ভেনিস’ নামে পরিচিত খালনগরী আভেইরো
রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা
রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের রিকশা ও সিএনজি অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই যোদ্ধাদের রিকশা ও সিএনজি অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ