রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২৬, ২২:৫০আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২৩:০৩

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের এক বার্তায় জানান, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের ওই বৈঠকে চূড়ান্ত করা হবে।

এছাড়া দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোটের প্রার্থিতা নিয়ে যা বললেন শিশির মনির
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বৈঠকে ১১ দলীয় জোট 
সর্বশেষ খবর
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল