রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোটের প্রার্থিতা নিয়ে যা বললেন শিশির মনির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ আগস্ট ২০২৬, ১৬:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:৩৭

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

রবিবার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের অসঙ্গতি নিয়ে কথা বলার এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা গণতান্ত্রিক রাজনীতিতে নতুন একটি বার্তা দিয়েছে।

এ সময় তিনি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়ার সমালোচনা করেন। তার অভিযোগ, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখায় কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দিতে বাধা নেই বলেও দাবি করেন শিশির মনির।

/বিআই/এম/
সম্পর্কিত
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বৈঠকে ১১ দলীয় জোট 
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান
মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান
‘শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করছে সরকার’
‘শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করছে সরকার’
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল