গাজা পুনর্গঠনে নেতানিয়াহুর ‘গোপন’ সবুজ সংকেত

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ আগস্ট ২০২৬, ১৫:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৫:৩৪

হামাসকে আগে অস্ত্র সমর্পণ করতে হবে- পূর্বে দেওয়া এমন শর্ত বা অঙ্গীকার থাকা সত্ত্বেও গোপনে দক্ষিণ গাজায় পুনর্বাসন ও পুনর্নির্মাণ কাজ শুরুর অনুমতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকায় এই পুনর্নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে পূর্ব রাফাহ্র একটি এলাকায়, যা বর্তমানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকাটি হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি রেখা বা ইয়েলো লাইনের কাছাকাছি অবস্থিত। সেখানে আবাসিক আবাসন তৈরির জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

প্রতিবেদনে বলা হয়, কোনও ধরনের ঘোষণা ছাড়াই দুই সপ্তাহ আগে নেতানিয়াহু ও কাটজ এতে সবুজ সংকেত দেন। গাজার কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) যখন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই পদক্ষেপ নেওয়া হলো। গাজার যেসব ঠিকাদার ও শ্রমিক নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারাই এই নির্মাণকাজ চালাচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, এই কাজ মাসখানেক আগেই শুরু হয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প, যার উদ্দেশ্য হলো ‘হামাসের শাসনমুক্ত’ অস্থায়ী আবাসনের বন্দোবস্ত করা।

আর্মি রেডিওকে দেওয়া পিএমও-র বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ওই এলাকা থেকে সব ধরনের সন্ত্রাসী অবকাঠামো ও সুরঙ্গ পরিষ্কার করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন এবং খাবার পানির অবকাঠামোগত কাজ গাজাবাসীরা করবে না এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি আইডিএফ-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকবে।

চলতি বছরের জানুয়ারিতেও নেতানিয়াহু বলেছিলেন, হামাস আগে অস্ত্র জমা দিলেই কেবল গাজায় পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হবে। হামাস এ পর্যন্ত অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে, যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি চুক্তিতে দলটিকে নিরস্ত্রীকরণের পথ উন্মুক্ত হওয়ার আভাস ছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করে।

সে সময় নেতানিয়াহু বলেছিলেন, আমি ইতোমধ্যেই কিছু বক্তব্য শুনছি যে নিরস্ত্রীকরণের আগেই আমরা গাজা পুনর্নির্মাণের সুযোগ দেব। কিন্তু তেমনটি কখনোই ঘটবে না।

এদিকে আর্মি রেডিওর প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ জানান, গাজার যেসব এলাকা হামাসের নিয়ন্ত্রণে নেই, সেখানে পুনর্নির্মাণ কাজ শুরু হতে পারে। তিনি বলেন, আমরা চাই গাজা আবার ঘুরে দাঁড়াক।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত