মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে নয়: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৬:৩০আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:৪৮

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়ে দিয়েছেন তুরস্কের নেতারা। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই চুক্তিতে ইরান বা অন্য কোনও দেশকে সাধারণ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্টে সই করেন। চুক্তিতে বলা হয়েছে, কোনও এক দেশের ওপর সশস্ত্র হামলা বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে ফিদান বলেন, আমরা লিখিতভাবে কোনও নির্দিষ্ট সাধারণ হুমকির কথা উল্লেখ করিনি।

তিনি আরও বলেন, যারা এই স্বাক্ষরকারী দেশগুলোতে আক্রমণ করবে না, তাদের লক্ষ্যবস্তু করা হবে না।

ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মতো অঙ্গীকার

ফিদান চুক্তিটিকে ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর যৌথ প্রতিরক্ষা ধারার সঙ্গে তুলনা করেছেন। তবে প্রতিক্রিয়া কেমন হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আক্রান্ত দেশকে সহায়তার আবেদন করতে হবে এবং কোন ধরনের সহায়তা (গোয়েন্দা তথ্য, লজিস্টিকস, গোলাবারুদ বা সামরিক ইউনিট) প্রয়োজন তা নির্দিষ্ট করতে হবে।

এই জোটের আওতায় একটি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানদের সমন্বয়ে রাজনৈতিক ও সামরিক কমিটি এবং সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। ফিদান জানান, তিন দেশ যৌথ প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্যবিনিময়, লজিস্টিকস এবং সামরিক প্রযুক্তির সুবিধাসহ প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় কাজ করবে। চুক্তিটির প্রস্তুতি দীর্ঘ দুই বছর আট মাস ধরে চলছিল, যা ইঙ্গিত করে এটি কেবল বর্তমান ইরান উত্তেজনার প্রতিক্রিয়ায় তৈরি করা হয়নি।

ইরানের প্রতিক্রিয়া

আঙ্কারার আশ্বাস সত্ত্বেও কয়েকজন ইরানি কর্মকর্তা এই চুক্তির গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তায় নতুন সহযোগীদের ওপর নির্ভর না করতে সৌদি আরবকে সতর্ক করেছেন। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা সৌদি আরবের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। কমিশনের আরেক সদস্য ইব্রাহিম রেজাই এটিকে একটি ‘কাগজে-কলমে চুক্তি’ বলে আখ্যা দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার এক্স-এ দেওয়া বার্তায় সরাসরি চুক্তির নাম না নিয়ে আঞ্চলিক দেশগুলোকে নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্ব অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

যুক্ত হতে পারে মিসর

ফিদান এই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার দায়ভার নিজেদের কাঁধে নেওয়ার একটি বৃহত্তর প্রচেষ্টা হিসেবে বর্ণনা করে আনাদোলুকে বলেন, বাইরের মোড়লরা এ অঞ্চলে এলে সমস্যার সমাধান হয় না, বরং তা আরও তীব্র হয়।

তিনি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে এই উদ্যোগের ‘মূল দেশ’ হিসেবে উল্লেখ করে জোটের পরিধি বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। ফিদান বলেন, আমাদের প্রেসিডেন্টের ভিশন অনুযায়ী আমাদের তিনটি দেশে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের পরিধি বাড়ানো উচিত এবং প্রয়োজনে সব দেশকে এই ছাতার নিচে আনা উচিত।

ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এতে আগ্রহ দেখিয়েছে এবং প্রযুক্তিগত বিষয়গুলো সমাধান হলে স্বাভাবিক সহযোগী হিসেবে মিসর এতে যোগ দেবে বলে আশা করছেন ফিদান।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইসরায়েল
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান
সর্বশেষ খবর
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল