প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৬, ২০:৩০আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগস্ট) এই ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। 

রবিবার সকালে রাজধানীর উত্তরায় একটি ব্যাংকে টাকাগুলো জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। পথে র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে রাস্তায় গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়। ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রল পাম্পের।  

তাসীন আক্তার হক ডেল প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।  

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, “আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরা আমরা বিশ্লেষণ করছি।”  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়া হত। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হতো। ফলে রবিবার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। 

সেই অনুযায়ী পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা প্রথমে গাড়িতে ধাক্কা দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সর্বশেষ খবর
ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট কাটলো আফগানিস্তান
২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট কাটলো আফগানিস্তান
ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর
ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর
রেজাল্ট দেওয়ার দুই দিন আগে মারা যাওয়া শিহাব পেলো জিপিএ-৫
রেজাল্ট দেওয়ার দুই দিন আগে মারা যাওয়া শিহাব পেলো জিপিএ-৫
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি