ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক 
১১ আগস্ট ২০২৬, ১০:৫০ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:১০

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প কোনও ধরনের কৌশল ও শৃঙ্খলা ছাড়াই ইরানের বিরুদ্ধে এক ‘অবৈধ যুদ্ধ’ চালাচ্ছেন, যা মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে এবং সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট নেতা শুমার লিখেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। তিনি এখন তার নিজেরই শুরু করা অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছেন এবং এখান থেকে বের হওয়ার কোনও পথও তার জানা নেই।

শুমার আরও বলেন, ট্রাম্পের নীতিগত কৌশলের অভাব, শৃঙ্খলার ঘাটতি এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার অক্ষমতার কারণে আমাদের সামরিক বাহিনী ঝুঁকির মুখে পড়ছে এবং সাধারণ আমেরিকানদের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

সিনেটের এই সংখ্যালঘু নেতা  মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, ট্রাম্পের নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতি পূরণে কাজ শুরু করতে হবে।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির