এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি কোনোভাবেই মানা হবে না: জামায়াত আমির

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ২৩:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২৩:৪৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এমনিতেই দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মেধাবীরা তাদের মেধার যথার্থ মূল্য পাচ্ছেন না। শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দেওয়া হলে মেধার পরিবর্তে অর্থনৈতিক লেনদেন মুখ্য হয়ে উঠবে। ফলে মেধাবীরা আবারও বঞ্চিত হবে। মেধাবিরোধী এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’

সোমবার (১০ আগস্ট) বিকালে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি। তারা প্রায় ৭০ শতাংশ জনগণের রায়কে অস্বীকারের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করেছে। কোনও রকম টালবাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এক্ষেত্রে বিরোধীদল বিন্দুমাত্র ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।’ 

জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামায়াত আমির আরও বলেন, ‘জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের দায়িত্বশীলদের নীতি, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনও শৈথিল্য বরদাশত করা হবে না।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী প্রধান নজরুল ইসলাম, বগুড়া জেলার আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ
এনটিআরসিএ নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
মধ্যরাতে রাজধানীতে ভারী বৃষ্টি, সকালে ভোগাতে পারে জলাবদ্ধতা
মধ্যরাতে রাজধানীতে ভারী বৃষ্টি, সকালে ভোগাতে পারে জলাবদ্ধতা
বন্ধুদের সঙ্গে শুধু অভ্যাস নয়, পেটের জীবাণুতেও মিল থাকতে পারে!
বন্ধুদের সঙ্গে শুধু অভ্যাস নয়, পেটের জীবাণুতেও মিল থাকতে পারে!
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
সহজ হলো ঢাকা-গোপালগঞ্জ যাতায়াত
সহজ হলো ঢাকা-গোপালগঞ্জ যাতায়াত
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের