‘তাইওয়ান কোনও দেশ নয়, চীনের অবিচ্ছেদ্য অংশ’

আন্তর্জাতিক ডেস্ক 
১১ আগস্ট ২০২৬, ১৪:৫১ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৪:৫১

জাপানে তাইওয়ান প্রতিনিধির করা মন্তব্যের জবাবে চীনের দূতাবাস বলেছে, তাইওয়ান কোনও দেশ নয় এবং এর কোনও ‘জাতীয় মর্যাদা’ও নেই। সোমবার জাপানে চীনা দূতাবাসের এক মুখপাত্র এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রভারমাধ্যম সিজিটিএন এ খবর জানিয়েছে।

দূতাবাসের মুখপাত্র বলেন, বিশ্বে একটিই চীন এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। পুরো চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার হলো গণপ্রজাতন্ত্রী চীনের সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এটিই প্রচলিত ঐকমত্য।

সম্প্রতি জাপানে পারমাণবিক বোমা হামলার স্মরণ অনুষ্ঠানে অংশ নেওয়া তাইওয়ানের কর্মকর্তারা অভিযোগ করেন, তাদের ‘জাতীয় মর্যাদা’ ইচ্ছাকৃতভাবে খাটো করা হয়েছে। কারণ তাদের আসন কূটনৈতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত এলাকার বাইরে রাখা হয়েছিল।

এর প্রতিক্রিয়ায় চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, সর্বত্র নিজেদের উপস্থিতি জানান দিতে বাড়াবাড়ি করলে তাইওয়ান কেবল নিজেদেরই অপমান ডেকে আনবে।

মুখপাত্র আরও বলেন, জাতিসংঘে তাইওয়ান অঞ্চলকে উল্লেখ করার একমাত্র স্বীকৃত নাম হলো- চীনের তাইওয়ান প্রদেশ।

/এএস/ 
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!