বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ১৪:৫৩ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৪:৫৩

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশের ধারা অব্যাহত রাখতে আন্তরিকভাবে কাজ করছে।”  

অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।  

অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।  

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ ত্যাগেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
সর্বশেষ খবর
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ