দিনদুপুরে সাদাপোশাকে মাইক্রোবাসে সাংবাদিক নেতাকে তুলে নিয়ে গেলো কারা?

রাঙামাটি প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ২৩:০৮আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২৩:০৮

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাদাপোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ২টা ৩৫ মিনিটে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।

পরে রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, একটি অভিযোগের ভিত্তিতে সৈকত রঞ্জন চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ আটক করেছে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে চার ব্যক্তি সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে ঘিরে ধরেছেন। সড়কের এক পাশে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। গাড়িটি চালু ছিল এবং নির্দেশক বাতি জ্বলছিল। কথা বলার একপর্যায়ে সৈকত রঞ্জন চৌধুরীকে ওই গাড়িতে তুলে নেওয়া হয়। পরে গাড়িটি স্টেডিয়ামের দিকে চলে যেতে দেখা যায়।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুজনকে আটক করে নিয়ে গেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত আমাদের কিছুই জানানো হয়নি।’

​রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদাপোশাকের কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে গেছেন। পরে শুনেছি, ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা, জানা নেই। তবে দিনদুপুরে এভাবে তুলে নিয়ে যাওয়ার কোনও মানে নেই।’

/এএম/ 
সম্পর্কিত
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
কখনও এসপি কখনও কর্নেল পরিচয়ে চাকরির প্রলোভন, অবশেষে ডিবির জালে ধরা
সর্বশেষ খবর
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার