এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৬, ১৫:২৪ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:২৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে গণতন্ত্র বারবার ফিরে এসেছে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।

গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।

তিনি জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী কাজের সন্ধানে যান। দারিদ্র্যতা ও রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে যান। তবে সেখানে চুরির সঙ্গে ইতালিয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি।

রিজভী বলেন, ইতালিতে বহু বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব  আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন।

তিনি বলেন, রোমের সেন্ট্রাল স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদার প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
সর্বশেষ খবর
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি