জর্ডানে বিতর্কিত গোলে কপাল পুড়লো বাংলাদেশ পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৬, ০৯:৩৯আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:৩৯

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের দুই ক্লাবের জন্য দিনটি মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটলো। ঢাকায় কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। তবে অপরদিকে জর্ডানের মাটিতে সিরিয়ার ক্লাব আল ইত্তেহাদের কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পুলিশ এফসি। 

জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো প্রথমার্ধ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলে আল ইত্তেহাদ। ম্যাচের ৪৫ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলা থেকে চমৎকার এক হেডে ম্যাচের জয়সূচক গোলটি করেন সিরিয়ান ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগেস। 

গোলটি নিয়ে তীব্র আপত্তি জানান পুলিশ এফসির ফুটবলাররা। তবে রেফারি ও সহকারী রেফারি তাদের দাবিতে সাড়া দেননি। প্রতিযোগিতার এই পর্বে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি না থাকায় পুলিশের জোরালো আবেদন শেষ পর্যন্ত আর আমলে নেওয়া হয়নি। 

ম্যাচে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পুলিশ এফসি। ম্যাচের ৬০ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন পুলিশের ক্যামেরুনীয় ফরোয়ার্ড এনগং স্যাম। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্বল শটটি আল ইত্তেহাদ গোলরক্ষক সহজেই গ্লাভসে বন্দি করেন। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে না পারায় হারের তিক্ততা নিয়েই আন্তর্জাতিক এই আসর থেকে বিদায় নিতে হয় পুলিশকে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাবে এবার বাংলাদেশের শমিত সোম 
অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো অনুষ্ঠান 
মুসিয়ালার ট্রান্সফার নিউজ করে বিপদে সাংবাদিক, পুলিশের হাতে আটক!
সর্বশেষ খবর
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
লোডশেডিংয়ের কারণে অসন্তোষ বাড়ছে, থানায় নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
লোডশেডিংয়ের কারণে অসন্তোষ বাড়ছে, থানায় নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ