পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাবে এবার বাংলাদেশের শমিত সোম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৬, ১০:০০ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:০০

কানাডার ক্যাভালরি এফসি ছাড়ার পর অবশেষে নতুন ক্লাব খুঁজে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার শমিত সোম। পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতিবিজড়িত যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। 

শমিতের এজেন্টের বরাত দিয়ে জানা গেছে, চলতি ২০২৬ মৌসুমের দলবদলের পর কিছুটা সময় ফ্রি-এজেন্ট হিসেবে কাটানোর পর অবশেষে নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। যদিও ক্লাব কিংবা খেলোয়াড়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে খুব শিগগিরই (আগামীকাল) ক্লাবটি থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে এজেন্টের সূত্রে জানা গেছে। 

নিউ ইয়র্ক কসমস ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম। ক্লাবের স্বর্ণযুগে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই ক্লাবের জার্সি গায়ে মাতিয়েছেন ফুটবলের রাজা পেলে। তার পথ ধরে পরবর্তীতে জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও এই ক্লাবে যোগ দিয়েছিলেন। ঐতিহ্যবাহী এই ক্লাবটি বর্তমানে আমেরিকান ফুটবল পিরামিডের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আন্তর্জাতিক ফুটবলে শমিতের ক্যারিয়ার বেশ আকর্ষণীয়। শুরুতে জন্মসূত্রে কানাডা জাতীয় দলের হয়ে দু’টি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত বছর নিজের শিকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এই মিডফিল্ডার। এরপরই লাল-সবুজ জার্সিতে তার অভিষেক ঘটে। ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর হংকংয়ের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে দেশের হয়ে নিজের প্রথম গোলটি করেন শমিত। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
যে শর্ত দিয়ে আর্জেন্টিনার কোচ থাকতে রাজি হলেন স্কালোনি
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
সর্বশেষ খবর
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি