শিগগিরই ব্রিকস ব্যাংকে যোগ দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ আগস্ট ২০২৬, ১৫:৩৮ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৫:৩৮

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’ প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে ইরান। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস অর্থমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এখন পর্যন্ত কোনও শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশটি। ফলে ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প আর্থিক মাধ্যম অনুসন্ধানে তেহরানের আগ্রহ আরও জোরালো হয়ে উঠেছে।

উন্নয়নশীল অর্থনীতিগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ২০২৪ সালে প্রসারিত হওয়া ব্রিকস জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ইরান। এরপর থেকেই তেহরান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ ও শেয়ারহোল্ডার হওয়ার ইচ্ছা স্পষ্ট করে আসছিল।

অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এনডিবি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি তাদের পরিধি বাড়িয়েছে এবং ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ অন্যান্য উদীয়মান অর্থনীতিকে এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা। আমাদের দেশ খুব শীঘ্রই এই ব্যাংকের সদস্য হতে যাচ্ছে।

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির