১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেলো শিশুর জীবন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬

ভারতের মহারাষ্ট্রের দুই বছর বয়সী শিশু রুদ্রাংশ সিং ঠাকুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩ কোটি ৭০ লাখের বেশি বার দেখা হয়েছে। তবে ভাইরাল হওয়া এই ভিডিও থেকে শুধু পরিচিতিই পায়নি শিশুটি, পেয়েছে আরও বড় উপহার। তার স্নাতক শেষ হওয়া পর্যন্ত পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন একটি হোন্ডা শোরুমের মালিক।

মহারাষ্ট্রের ইয়াভাতমালে পরিবারের সঙ্গে থাকে রুদ্রাংশ। গত ৯ নভেম্বর নতুন হোন্ডা অ্যাকটিভা স্কুটার নিতে বাবা-মা ও বড় বোনের সঙ্গে একটি হোন্ডা শোরুমে যায় সে।

সেখানে স্কুটারের সামনে দাঁড়িয়ে শিশুটির আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেওয়ার একটি ভিডিও ধারণ করা হয়। চোখে সানগ্লাস, পকেটে হাত তার এই স্টাইলিশ ভঙ্গি নজর কাড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। ইনস্টাগ্রামে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১৩ কোটি ৭০ লাখের বেশি বার। মন্তব্য এসেছে ৬৮ হাজারেরও বেশি।

ভিডিওটি নজরে আসে স্কুটার বিক্রির ওই শোরুম সাই পয়েন্ট হোন্ডার মালিক দিলীপ বোবাদে পাতিলের। এরপর রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানিয়ে শিশুটির জনপ্রিয়তা উদ্‌যাপন করেন তিনি। এ সময় রুদ্রাংশের পড়াশোনার খরচ বহনের ঘোষণা দেন পাতিল। কেজি-১ থেকে স্নাতক পর্যন্ত তার শিক্ষার যাবতীয় ব্যয় বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশ করা ইয়াশ চিনচোলকর এই উদ্যোগকে শিশুটির ভবিষ্যৎ গড়ে দেওয়ার মতো উপহার হিসেবে বর্ণনা করেছেন।

রুদ্রাংশের মা-ও ছেলের প্রতি মানুষের ভালোবাসায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত মানুষ তার ছেলেকে ভালোবাসছেন এবং তার ভবিষ্যতের জন্য অবদান রাখছেন বিষয়টি তাদের কাছে বিশেষ।

ভিডিওতে রুদ্রাংশের আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও ব্যতিক্রমী পোজের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে ‘অরা কিড’ নামে ডাকছেন। কেউ তার ভঙ্গির সঙ্গে ছোটখাটো ডনের তুলনা করেছেন, আবার কেউ মজা করে তাকে হোন্ডার নতুন চেয়ারম্যান বলেও মন্তব্য করেছেন।

পরিবারের স্কুটার কেনার মুহূর্তে ধারণ করা একটি সাধারণ ভিডিও থেকেই রুদ্রাংশের জীবনে এসেছে এমন এক সুযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জনপ্রিয়তা হয়তো ক্ষণস্থায়ী, তবে পড়াশোনার খরচ বহনের এই প্রতিশ্রুতি তার ভবিষ্যতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

সূত্র: এনডিটিভি

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
সর্বশেষ খবর
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
ঘূর্ণিঝড় আকভান: ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড় আকভান: ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
সহিংসতার শঙ্কা ও বৈরী আবহাওয়ার প্রভাব ঢাকার জনজীবনে
সহিংসতার শঙ্কা ও বৈরী আবহাওয়ার প্রভাব ঢাকার জনজীবনে
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট