হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১৮:৫৭আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৯:১৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তার বিরুদ্ধে মামলা এড়াতে বেআইনিভাবে পালিয়ে থাকার অভিযোগও রয়েছে। এফবিআইয়ের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১৯৯৬ সালের ৩ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে এক নারী রোগীকে যৌন নিপীড়ন করেন জাহিদুল ইসলাম। ওই হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করার সময় তিনি রোগীকে এমন কিছু ওষুধ দিয়েছিলেন বলে কর্তৃপক্ষের ধারণা, যাতে তিনি ঝিমিয়ে পড়েন। এরপর তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ওই নারী রোগী তখন অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছিলেন। হাসপাতালের কক্ষে থাকা অবস্থায় তার ওপর যৌন হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হওয়ার পর ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে তাকে গ্রেফতারে ফেডারেল পরোয়ানা জারি করা হয়।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলামের জন্ম তারিখ ১৯৫৫ সালের ১ অক্টোবর। তার জন্ম বাংলাদেশে। তিনি বাংলাদেশি নাগরিক এবং পেশায় চিকিৎসক। তার চুল কালো, চোখ বাদামি। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ১৬০ পাউন্ড। তার গায়ের রং মাঝারি। জাতিগত পরিচয় হিসেবে সেন্ট্রাল এশিয়ান উল্লেখ করা হয়েছে। তার শরীরে কোনও জন্মদাগ নেই।

এফবিআই বলছে, জাহিদুল ইসলামের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মন্ট্রিয়লের সঙ্গে যোগাযোগ রয়েছে। তিনি চশমা পরতে পারেন। তার সঙ্গে তার স্ত্রীও থাকতে পারেন। পেশায় তার স্ত্রীও একজন চিকিৎসক।

এফবিআইয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, জাহিদুল ইসলামকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা উচিত।

তার বিষয়ে কোনও তথ্য থাকলে স্থানীয় এফবিআই কার্যালয় অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কলকাতায় হাসপাতালের টয়লেটের দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার
দুই মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম
চিকেনস নেক-এ চতুর্থ রেললাইন অনুমোদন দিলো ভারত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে অ্যানথ্রোপিক, কঠিন হচ্ছে নকল
এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে অ্যানথ্রোপিক, কঠিন হচ্ছে নকল
বাঁহাতি দিবসে ইতিহাস গড়লেন স্টার্ক, টেস্টের সফলতম বাঁহাতি বোলার এখন তিনি
বাঁহাতি দিবসে ইতিহাস গড়লেন স্টার্ক, টেস্টের সফলতম বাঁহাতি বোলার এখন তিনি
কলকাতায় হাসপাতালের টয়লেটের দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার
কলকাতায় হাসপাতালের টয়লেটের দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের