অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি তানজিদের সেঞ্চুরি 

স্পোর্টস ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ১০:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:১৪

একটু একটু করে সেঞ্চুরির দিকে ব্যাট করছিলেন তানজিদ তামিম। অবশেষে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ব্যাটার। নাথান লায়নকে লং অফে ড্রাইভ করে সিঙ্গেল নিয়ে শত রান ছুঁয়েছেন তিনি। ১৮৮ বলে ৮ চার ও ১ ছক্কায় করেছেন শতক। 

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই তানজিদ এই সাফল্য দেখালেন। ৭৭ রান করার পথে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ব্যক্তিগত রান করা বাংলাদেশি হয়েছিলেন ২০০৩ সালে ৭৬ রান করা হান্নান সরকারকে টপকে।

এবার নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়। ৬২ রানে থাকার সময় নাথান লায়ন তানজিদের ক্যাচ ফেলেন। সেই জীবন পাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার প্রথম বাংলাদেশি হয়ে ইতিহাসের অংশও হয়েছেন তানজিদ। 

তার এই কীর্তিতে ডারউইন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে সফরকারীদের স্কোর ২ উইকেটে ২৩০। তানজিদ ১৮৮ বলে ১০০ রান অপরপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ৭৪ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত। টেস্টে তার ১৬তম ফিফটি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩২ রানের। দুই ব্যাটারের অবিচ্ছিন্ন  ৯২ রানে।  

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ আর নয়, ক্রিকেট বাঁচাতে যে পরিকল্পনা আইসিসির
ডারউইনে লিড নিলো বাংলাদেশ 
৩৩শ’ কোটি টাকায় বিক্রি হচ্ছে হামজাদের ক্লাব!
সর্বশেষ খবর
ছেলে চিকিৎসক, মেয়ে নার্স: ৫৪ বছরে এসএসসি পাস করলেন বাবা
ছেলে চিকিৎসক, মেয়ে নার্স: ৫৪ বছরে এসএসসি পাস করলেন বাবা
প্যাকেটে ‘প্রোটিন’ লেখা থাকলেই স্বাস্থ্যকর নয়, বার কেনার আগে দেখুন
প্যাকেটে ‘প্রোটিন’ লেখা থাকলেই স্বাস্থ্যকর নয়, বার কেনার আগে দেখুন
গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানার উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক
গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানার উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক
বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি কোথায় হারালো?
বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি কোথায় হারালো?
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ