প্যাকেটে ‘প্রোটিন’ লেখা থাকলেই স্বাস্থ্যকর নয়, বার কেনার আগে দেখুন

জীবনযাপন ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১২:০৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:০৫

খিদে মেটাতে কিংবা ব্যায়ামের আগে-পরে দ্রুত কিছু খেতে অনেকেই এখন প্রোটিন বার বেছে নেন। ব্যাগে রাখা সহজ, খাওয়াও ঝামেলাহীন। তাই ব্যস্ত জীবনে এটি অনেকের কাছেই স্বাস্থ্যকর স্ন্যাকসের বিকল্প। কিন্তু প্যাকেটের গায়ে ‘প্রোটিন’, ‘ফিটনেস’ বা ‘হেলদি’ লেখা থাকলেই যে সেটি স্বাস্থ্যকর, এমনটা নয়। কোনও কোনও বারে প্রয়োজনের তুলনায় বেশি চিনি, ফ্যাট বা কৃত্রিম উপাদান থাকতে পারে। তাই কেনার আগে প্যাকেটের পুষ্টি তালিকা ও উপকরণ ভালো করে দেখে নেওয়া জরুরি।

প্রোটিন বার কি সবার জন্য: পুষ্টিবিদদের মতে, ব্যস্ততার কারণে নিয়মিত খাবার খাওয়ার সুযোগ না থাকলে সঙ্গে একটি ভালো মানের নিউট্রিশন বা প্রোটিন বার রাখা সুবিধাজনক হতে পারে। এতে খালি পেটে থাকার বদলে তুলনামূলক পুষ্টিকর কিছু খাওয়া যায় এবং রাস্তার ভাজাভুজি এড়ানো সম্ভব।

তবে নিয়মিত শরীরচর্চা করেন বা উচ্চ-প্রোটিন ডায়েট অনুসরণ করেন এমন ব্যক্তির জন্য প্রোটিন বারের প্রয়োজনীয়তা তুলনামূলক বেশি হতে পারে। শুধু খিদে পেলেই কিংবা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতিদিন প্রোটিন বার খাওয়ার অভ্যাস করা ঠিক নয়।

কেনার আগে যা দেখবেন: কেনার আগে প্যাকেটের গায়ে লেখা এসব বিষয় খেয়াল করুন-

১. প্রোটিনের পরিমাণ: প্রোটিন বার কেনার সময় প্রথমেই দেখে নিন প্রতি বারে অন্তত ১০ থেকে ১৫ গ্রাম প্রোটিন আছে কি না। শুধু নামেই ‘প্রোটিন বার’ হলেই হবে না, পুষ্টি তালিকায় প্রকৃত পরিমাণটি যাচাই করতে হবে।

২. চিনির পরিমাণ: চিনির পরিমাণের দিকেও বিশেষ নজর দিন। প্রতি বারে ৫ গ্রামের বেশি চিনি থাকলে সেটি নিয়মিত খাওয়ার আগে সতর্ক হওয়া ভালো। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের বিষয় থাকলে এই তথ্য আরও গুরুত্বপূর্ণ।

৩. ফাইবার আছে কি না: ভালো মানের বারে প্রায় ৩ গ্রাম ফাইবার থাকা উপকারী। ফাইবারযুক্ত খাবার তুলনামূলক বেশি সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

৪. কৃত্রিম মিষ্টি বা চিনি: ‘সুগার ফ্রি’ বা ‘ন্যাচারাল’ লেখা দেখেই পণ্যটি স্বাস্থ্যকর ধরে নেবেন না। উপকরণের তালিকায় কৃত্রিম মিষ্টি বা বিভিন্ন ধরনের যোগ করা চিনি রয়েছে কি না, তা দেখে নিন।

৫. কী ধরনের ফ্যাট রয়েছে: বাদাম, বীজসহ স্বাস্থ্যকর ফ্যাটের উৎস রয়েছে কি না, সেটিও বিবেচনা করুন। তবে মোট ফ্যাটের পরিমাণও দেখে নেওয়া জরুরি।

৬. অপ্রয়োজনীয় উপাদান: প্রিজারভেটিভ, কৃত্রিম ফ্লেভার বা অতিরিক্ত বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে কি না, প্যাকেটের উপকরণ তালিকা দেখে যাচাই করুন। উপকরণের তালিকা যত সহজ ও বোধগম্য, সাধারণত তত ভালোভাবে পণ্যটি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

শুধু ‘হেলদি’ লেখা থাকলেই নয়: বাজারে অনেক প্রোটিন বারকে গুড়, মধু কিংবা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে প্রচার করা হয়। তবে বিজ্ঞাপনের দাবি নয়, প্যাকেটের পুষ্টি তথ্য ও উপকরণের তালিকাই হওয়া উচিত পণ্য বাছাইয়ের মূল ভিত্তি।

প্রোটিন বার তাই খারাপ খাবার এমন নয়। তবে এটি নিয়মিত সুষম খাবারের বিকল্পও নয়। ব্যস্ত সময়ে তুলনামূলক ভালো একটি স্ন্যাকস হিসেবে বেছে নিতে চাইলে কেনার আগে কয়েক মিনিট সময় নিয়ে লেবেলটি পড়ে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

/এমএএল/
সম্পর্কিত
পুরনো হাঁটু ও পায়ের ব্যথায় আরাম পেতে করতে পারেন এই যোগাসন
ডেস্কে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ? শরীরের ঝুঁকি বুঝতে ও কমাতে যা করবেন
কম বয়সেই স্ট্রোকের ভয়? নিয়মিত করুন এই ৩ যোগাসন
সর্বশেষ খবর
ডারউইনে জয়ের স্বপ্ন তামিমের
ডারউইনে জয়ের স্বপ্ন তামিমের
রবিউল আওয়াল মাস ও আমাদের বোধ
রবিউল আওয়াল মাস ও আমাদের বোধ
বিয়ের পর ক্লাবে বিশেষ সংবর্ধনা পেলেন রোনালদো
বিয়ের পর ক্লাবে বিশেষ সংবর্ধনা পেলেন রোনালদো
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭, এখনও আটকা ১ শ্রমিক
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭, এখনও আটকা ১ শ্রমিক
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ