মাত্র ১০০ রুপিতে কেন ফুটবল ক্লাব বিক্রি করলো টাটা স্টিল

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৮:১৮আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮:১৮

কাগজে-কলমে একটি রেস্তোরাঁর এক বেলার খাবারের দামের চেয়েও কমে বিক্রি হলো ভারতের পেশাদার ফুটবল ক্লাব জামশেদপুর এফসি। ক্লাবটির শতভাগ শেয়ার মাত্র ১০০ রুপি প্রতীকী মূল্যে গোয়াভিত্তিক চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাবের কাছে হস্তান্তর অনুমোদন করেছে মালিকানাধীন প্রতিষ্ঠান টাটা স্টিল। এই চুক্তির মাধ্যমে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাবের মালিকানা থেকে পুরোপুরি সরে দাঁড়ালো শিল্পগোষ্ঠী টাটা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও অন্যান্য আনুমানিক ছাড়পত্র পাওয়ার পর আগামী ৩১ আগস্টের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এই হস্তান্তরের আওতায় রয়েছে জামশেদপুর এফসির আইএসএল লাইসেন্সসহ ১২ জন খেলোয়াড় ও দুজন কোচের চুক্তি, যা ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে চার্চিল ব্রাদার্স পরিচালনা করবে।

আইএসএলের একটি পরিচিত দলের মূল্য কেন মাত্র ১০০ রুপি হলো, এর উত্তর লুকিয়ে আছে আর্থিক খাতায়। ২০২৬ অর্থবছরে দলটির মূল পরিচালনা সংস্থা জেএফএসপিএল-এর টার্নওভার ৩২.২৩ কোটি রুপি হলেও মার্চ ২০২৬ পর্যন্ত তাদের মোট সম্পদ ছিল ঋণাত্মক ৫.৮ কোটি রুপি। তাছাড়া ভারতীয় ফুটবলের সার্বিক বাণিজ্যিক পরিস্থিতিও সংকটময়। এক প্রতিবেদনে জানানো হয়, জিওস্টার যেখানে বছরে ২৭৫ কোটি রুপি প্রচার স্বত্ব বাবদ দিত, সেখানে ২০২৫-২৬ মৌসুমের জন্য ফ্যানকোড থেকে প্রস্তাব এসেছে মাত্র ৮.৬ কোটি রুপির।

তবে শীর্ষ লিগের মালিকানা ছাড়লেও ফুটবল থেকে একেবারে সরে যাচ্ছে না টাটা স্টিল। সংস্থাটি জানিয়েছে, তারা তৃণমূল ও যুব ফুটবলে বিশেষ করে স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে কাজ চালিয়ে যাবে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী টাটা ফুটবল অ্যাকাডেমি’র মাধ্যমে এ পর্যন্ত ৩০০টির বেশি ক্যাডেট প্রশিক্ষণ নিয়েছে, যাদের মধ্যে ১৫০ জন ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে আইএসএলের ফ্র্যাঞ্চাইজি পেয়ে জন্ম নেওয়া জামশেদপুর এফসি হোম গ্রাউন্ড দ্য ফার্নেস খ্যাত জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলে আসছিল।

অন্যদিকে চার্চিল ব্রাদার্সের জন্য এই চুক্তি দেশের শীর্ষ লিগে ফেরার নতুন সুযোগ তৈরি করেছে। দীর্ঘ চার দশকের ইতিহাস সমৃদ্ধ দুবারের আই-লিগ বিজয়ী এই ক্লাবটি এখন জামশেদপুরের স্থান ও খেলোয়াড়দের দায়িত্ব নেবে। ভীলোয়াজিয়া ফিনসার্ভ-এর পার্টনার অভিষেক ভীলোয়াজিয়া জানান, ১০০ রুপির বিনিময়ে টাটার এই প্রস্থান ভারতীয় ক্লাব ফুটবলের বাণিজ্যিক প্রতিকূলতারই এক বাস্তব রূপ। এর মাধ্যমে খেলোয়াড় ও স্টাফদের জীবিকা সুরক্ষিত করার পাশাপাশি সংস্থাটি ব্যয়বহুল বাণিজ্যিক লিগ ছেড়ে ফের বিশুদ্ধ তৃণমূল উন্নয়নে মনোযোগ দেওয়ার স্পষ্ট বার্তা দিলো।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
নির্বাচনে সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প
মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ
কী, কেন, কীভাবেআমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
সর্বশেষ খবর
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
আংশিক এলএনজি সরবরাহ শুরু করেছে সামিট
আংশিক এলএনজি সরবরাহ শুরু করেছে সামিট
নির্বাচনে সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প
নির্বাচনে সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প
স্কুলছাত্র আশরাফুল নিখোঁজের জট খুললো ৩ বছর পর, মূল আসামি গ্রেফতার
স্কুলছাত্র আশরাফুল নিখোঁজের জট খুললো ৩ বছর পর, মূল আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত