মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ২২:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২২:০৪

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার সৌদি যুবরাজ সেন্টকম প্রধানকে এক বৈঠকে অভ্যর্থনা জানান বলে সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

বার্তা সংস্থাটি আরও জানায়, দুই পক্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি-মার্কিন সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনসহ পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চলমান প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।

এর আগে বৃহস্পতিবারই সৌদি আরব ঘোষণা করেছে যে, দেশটির নেতৃত্বে একটি বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগ দিয়েছে; যার মাধ্যমে জোটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় শহর জেদ্দায় ওয়েস্টার্ন ফ্লিট কমান্ডে জোটটির তৃতীয় পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৩৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। জোটটিকে সক্রিয় করার ক্ষেত্রে এ বৈঠককে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়টি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই জলপথ দিয়ে অবাধ নৌ চলাচলের বিষয়ে নানা চুক্তি পাকাপোক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সাধারণ জাহাজ চলাচল ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: ধর্মীয় নেতা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন