ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: ধর্মীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৮আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৮

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের জ্যেষ্ঠ সদস্য আহমাদ খাতামি। ইরানকে যুক্তরাষ্ট্রকে অপমানিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষ ইরানকে প্রাক-প্রস্তর যুগে ফিরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু আজ বিশ্ব বুঝতে পেরেছে যে মার্কিন সরকার নিজেই সভ্যতা ও গণতন্ত্রের কিছুই বোঝে না; বরং বাস্তবে আমেরিকাই এমন আচরণ প্রদর্শন করছে যা অতীত যুগের সঙ্গে মানানসই।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলার পরও ‘আমাদের পারমাণবিক সক্ষমতা এখনও বহাল রয়েছে’ বলে দাবি করেন খাতামি।

তিনি আরও বলেন, আমাদের পারমাণবিক শক্তি মূলত দেশের বিজ্ঞানী এবং তাদের পারমাণবিক মেধা ও জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
সর্বশেষ খবর
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ