দেশের উন্নয়নে বিএনপির প্রতি আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১৫:২৬আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪১

দেশের উন্নয়নে বিএনপি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ পৌঁছে পাকুন্দিয়ায় সমাবেশে প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে। আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছিলেন। তাই পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন; বিএনপি আপনাদের সঙ্গে ছিল, পাশে আছে এবং থাকবে।’

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে। যতদিন বিএনপি টিকে থাকবে, দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনও কাজ করবে না।’

পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অনুষ্ঠানস্থলে এক সমাবেশে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে হাজার হাজার নেতাকর্মী তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও তাদের হাত নেড়ে অভিবাদন জানান।

বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। বিশৃঙ্খলা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়। তাদের চাকরি-বাকরি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় বিশৃঙ্খলাকারীরা।’

তিনি বলেন, ‘আজকে শপথ গ্রহণ করি, প্রতিজ্ঞা করি যে, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদের জনগণ সব শক্তি নিয়ে প্রতিরোধ করবে। এখন দেশের মানুষ শান্তি চায়। মানুষ এখন আইনের শাসন চায়, কর্মসংস্থান চায়, সন্তানদের জন্য শিক্ষা চায়, পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা চায়। এই কাজগুলো করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। একইসঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে, যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। সে কারণে আমরা নানান পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি আমরা শুরু করেছি; যা আপনাদের সামনে আমি তুলে ধরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন, এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তাই তো নাকি? ঠিক। আপনাদের বলতে চাই, আপনারা যে সমর্থন দিয়েছিলেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের ওপরে আপনারা আস্থা ধরে রাখুন।’

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জে ৪ প্রস্তাব জামায়াতের
শেখ হাসিনা অন্য ফ্যাসিস্টদের ছাড়িয়ে গেছেন: রিজভী
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ‘ব্রেইল কোরআন’ বিতরণ ছাত্রদলের
সর্বশেষ খবর
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
আমদানি ফলের দাম কমাতে এলসি খোলার শর্ত শিথিল
আমদানি ফলের দাম কমাতে এলসি খোলার শর্ত শিথিল
কমছে ডলারের দাম
কমছে ডলারের দাম
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে