ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৬, ১৫:০২আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৫:০২

রাজধানীর অদূরে সাভারের রামচন্দ্রপুর এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, হ্যান্ডকাফ, ওয়াকিটকি সেটসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার হাইক্কা ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। র‍্যাব বলছে, গ্রেফতার হাইক্কা ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। 

প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হন তিনি এবং গত ২৩ দিন আগে জামিনে মুক্তি পেয়ে আবারও ছিনতাই, ভুয়া র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম। 

মো. নাজমুল ইসলাম বলেন, “গত ১৬ আগস্ট রাতে র‍্যাব-৪ এবং র‍্যাব সদর দফতর, ইন্ট উইং সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্রাধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার হাইক্কা ডাকাতকে (৫০) গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড তাজা গুলি এবং পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাফ ও ১টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।”  

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আব্দুল হাকিম জোমাদ্দারসহ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো.আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেফতার করে। 

গ্রেফতার আসামি জব্দ অবৈধ অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলেও জানান এই কর্মকর্তা। 

এক প্রশ্নের জবাবে মো. নাজমুল ইসলাম বলেন, “আসামি আব্দুল হাকিম জোমাদ্দার ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হন এবং গত ২৩ দিন আগে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮ টির বেশি মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি।” এছাড়া আসামির বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি। 

বিদেশি আগ্নেয়াস্ত্রের যোগানদাতা সম্পর্কে কোনও তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এই চক্রের অন্য সদস্যরা এবং তাদের সহযোগিতায় যারা ছিল, তাদের নাম সে প্রকাশ করেছে। গোপনীয়তার শর্তে আমরা তাদের নামগুলো এখানে প্রকাশ করছি না। তবে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।” 

এই চক্রের রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা গ্রেফতার আসমিকে জিজ্ঞাসাবাদে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনও তথ্য পাইনি।” 

এসময় তিনি বলেন, “আসামি গ্রেফতারের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পালানোর উদ্দেশ্যে ছাদ থেকে লাফ দেওয়ায় আসামি আহত হন।” তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
৩০ হাজার টাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা, অভিযুক্ত ৩ জন গ্রেফতার
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় গ্রেফতার সাবেক মেজর সাদিক
সর্বশেষ খবর
বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ খুলে পড়লো সিলিং ফ্যান, গুরুতর আহত শিক্ষার্থী
বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ খুলে পড়লো সিলিং ফ্যান, গুরুতর আহত শিক্ষার্থী
সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
৩০ হাজার টাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা, অভিযুক্ত ৩ জন গ্রেফতার
৩০ হাজার টাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা, অভিযুক্ত ৩ জন গ্রেফতার
রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে খুনের ঘটনায় বন্ধুর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে খুনের ঘটনায় বন্ধুর মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য