যতদিন বাংলাদেশ থাকবে, খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই মহীয়সী নারী শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

রিজভী বলেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের পথ দেখিয়েছেন, সেই পথেই বিএনপির পথচলা। ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে বেগম জিয়াও তিন দশকেরও বেশি সময় ধরে দুই দফায় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, বিএনপি তার সংগ্রামী ইতিহাসকে ধারণ করেই সামনে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’
ইয়াবাসহ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সর্বশেষ খবর
জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব ভারতের
জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব ভারতের
একটি ছোট্ট শব্দ, বদলে দিতে পারে আপনার পুরো জীবন!
একটি ছোট্ট শব্দ, বদলে দিতে পারে আপনার পুরো জীবন!
‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’
‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’
গ্যাসের ঘাটতি ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট, সামনে কী
গ্যাসের ঘাটতি ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট, সামনে কী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক