কারাগার থেকে পালানো এক চোরকে ধরতে সময় লাগলো ৯ মাস

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৬, ১৭:০৭আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৭:০৭

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম (২৪) নামের এক বন্দিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানা ও চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুলিশের দুটি দল যৌথভাবে এ গ্রেফতার অভিযান পরিচালনা করে। শফিকুল খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছিল শফিকুল ইসলামের। তিনি এক মাস ১৭ দিন কারাদণ্ড ভোগ করেন। এরপর ২০২৫ সালের ৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনার ৯ মাস ১১ দিন পর তাকে গ্রেফতার করা হলো।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, চট্টগ্রাম নগরের কোতোয়ালি পুলিশের সহায়তায় শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শফিকুলকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
জুমার নামাজে যাওয়ার পথে ২ জনকে গুলি
সর্বশেষ খবর
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী