টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে

নাটোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ১০:৪৪আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:৪৪

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের ১৭ গ্রামে। শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওইসব এলাকায় বিদ্যুৎ বন্ধের কথা জানানো হয়েছে শুক্রবারের এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের কারণ হিসেবে নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের কথা উল্লেখ করা হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার অন্তত ১৭টি গ্রামে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মূলত নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ বনপাড়া উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সে মোতাবেক শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এসব গ্রামের মধ্যে- বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের অগ্রগতির ওপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময়সীমা কম-বেশি হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, নতুন লাইনের কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। এতে গ্রাহকদের অসুবিধা হচ্ছে। এ কারণে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/এফআর/
সম্পর্কিত
পোশাক কারখানার ছাদেই সম্ভব ২৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন
সংকটে বাড়ছে খরচ, আঁচ লেগেছে টিফিন বক্সেও
‘গ্যাস নেই, রাইস কুকারে ভাত বসাতেই বিদ্যুৎ চলে গেছে’
সর্বশেষ খবর
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী