দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ১৮:১৯আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৪

বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের... বাংলাদেশি। আমি মনে করি না, এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে... কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।’

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

পরে এক সাংবাদিক বলেন, এ নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। তবে গতকাল একটি গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নেটিজেনরা এটি নিয়ে ঝড় তুলেছেন। পরে প্রতিমন্ত্রী হাস্যরসাত্মকভাবে সিলেটের আঞ্চলিক ভাষার টোনে এর জবাবে বলেন, ‘‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি।’

এ সময় সাংবাদিকরা আবার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং এ নিয়ে একটি নিউজও হয়েছে।

প্রতিমন্ত্রী সিলেটি ভাষায় বলেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা কাজকর্ম বাদ দিয়া? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে?’

দেশের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়—এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতারা আছেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন