গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ১২:৩৮আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:৩৮

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের কাছ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) দুই নৌকায় থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ভূমধ্যসাগরীয় এই দ্বীপের কাছে সমুদ্র থেকে উদ্ধার হওয়া কয়েকশো অভিবাসীর মধ্যে এরা সর্বশেষ দল বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। 

গ্রিক কোস্টগার্ডের একজন প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা শনাক্ত করে। উদ্ধারকৃতদের মধ্যে অন্তত দুজন নারী ও দুজন নাবালিকা রয়েছেন। এ ছাড়া তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের অভিবাসীরা রয়েছেন বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে গ্রিসের সংবাদ সংস্থা এএনএ ৮৫ জন অভিবাসীকে উদ্ধারের খবর জানালেও পরবর্তীতে কোস্টগার্ডের পক্ষ থেকে ৭৯ জনের কথা জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে আগত অভিবাসীদের সামগ্রিক সংখ্যা কমে এসেছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এএনএ মঙ্গলবার জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে গ্রিসে আগত অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৬১ হাজার, যা পরবর্তী ১২ মাসে কমে দাঁড়িয়েছে ৪২ হাজারে,  অর্থাৎ আগমনের হার প্রায় ৩১ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমনের বিষয়ে একটি কঠোর নীতি অনুসরণ করছেন। অভিবাসীদের আবেদন প্রক্রিয়াকরণের সুবিধার্থে জোটের বাইরে ‘রিটার্ন হাব’ বা ফেরত কেন্দ্র স্থাপনের জন্য গ্রিস জার্মানি এবং কয়েকটি ইইউ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

/এএস/ 
সম্পর্কিত
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
‘সামরিক প্রভাব বাড়ছে’, পাকিস্তান স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে: ইমরানপুত্র
সর্বশেষ খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!