মার্তিনেজের দুশ্চিন্তা কাটলো

স্পোর্টস ডেস্ক 
২৮ আগস্ট ২০২৬, ১০:৪১আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১০:৪৫

বিশ্বকাপজয়ী গোলকিপার এবং অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা এমিলিয়ানো মার্তিনেজ এখন চিন্তামুক্ত। অবশেষে অনিশ্চয়তার পর অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি।

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলকিপারের জন্য চেলসিকে গুণতে হচ্ছে ৭৫ লাখ পাউন্ড। জানা গেছে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মার্তিনেজ। যেখানে চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ থাকছে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ফুলহামের বিপক্ষে জয় পেলেও চেলসির এক নম্বর গোলকিপার রবার্ট সানচেজ মারাত্মক দুটি ভুল করে বসেন। সানচেজের এমন পারফরম্যান্সের পরই মার্তিনেজের এজেন্টের পক্ষ থেকে পশ্চিম লন্ডনের ক্লাবটির কাছে ট্রান্সফারের প্রস্তাব পাঠানো হয়।

চলতি মাসের শুরুর দিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার বিষয়টি ভেস্তে যাওয়ার পর থেকেই মার্তিনেজ দল থেকে আলাদা একাই অনুশীলন করছিলেন। অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করা মার্তিনেজ গত মৌসুমে ক্লাবটিকে ইউরোপা লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনেও দারুণ ভূমিকা রাখেন।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?