বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৮:০৫ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৩

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় জয়া বচ্চনের সঙ্গে দাম্পত্যের অভিজ্ঞতা থেকেই এবার বিবাহিত পুরুষদের সতর্ক করলেন বলিউড অভিনেতা  অমিতাভ বচ্চন। তিনি জানান, ভুলেও যেন বিবাহিতরা তাদের বিয়ের তারিখ ভুলে না যান। 

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে বিবাহিত পুরুষদের নিয়ে কথা বলেন বলিউড শাহেনশাহ।

সেই পর্বে  মজার ছলে অমিতাভ বলেন, 'স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ। স্ত্রীদের বারবার জিজ্ঞেস করার একটা অভ্যাস আছে, তোমার কি মনে আছে আমাদের বিয়েটা কবে হয়েছিল?'

তিনি আরও বলেন, 'বিবাহিতরা যদি এই ভুল করে ফেলেন তাহলে  জুতো, চপ্পল উড়ে আসতে পারে।'

কেবিসি ১৮-এর একই পর্বে এক প্রতিযোগী অমিতাভকে জিজ্ঞাসা করেন, রাতে জয়া বচ্চন তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করেন?

অমিতাভের স্বতঃস্ফূর্ত জবাব, পুরো পরিবারকে তার কর্মব্যস্ত জীবন সম্পর্কে অবহিত রাখেন। সেই অনুযায়ী নৈশভোজের পরিকল্পনা করা হয়। 

তিনি আরও বলেন, 'ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে ‘নমস্কার’ লিখে একটি মেসেজ পাঠাই। তারপর আমি শুটিংয়ের সময়সূচী বলে দিই। যেদিন ফিরতে দেরি হয় সেদিন আগে থেকেই বলে দিই যাতে কেউ আমার জন্য অপেক্ষা না করে।'

অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকমহলে ব্যপক জনপ্রিয়। ব্যারিটোন ভয়েসে বিগ বির হাই ভোলটেজ প্রশ্ন হোক বা রসিকতা, পুরোটাই উপভোগ করেন এই শোয়ের দর্শক। হট সিটে বসা প্রতিযোগীর সঙ্গে খেলার মাঝে নানারকম আলাপচারিতায় মেতে থাকেন বলিউডের শাহেনশা।

/এনআই/ইউএস/
সম্পর্কিত
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
মোদি বিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!
মোদি বিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’