ভারত মহাশক্তি নয়, চরিত্র ও সেবার গুণে ‘বিশ্বগুরু’: আরএসএস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৯:০৩আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯:৩৩

কানাডায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত বলেছেন, ভারত ‘মহাশক্তি’ হয়ে নয়, বরং নিজস্ব ‘চরিত্র’ এবং বিশ্বসেবার ঐতিহ্যের গুণেই ‘বিশ্বগুরু’র মর্যাদা অর্জন করেছে। তার মতে, ভারতের উত্থানের মূল অর্থ হচ্ছে ‘আরও ঐক্যবদ্ধ ও মুক্ত মানবসমাজ’।

ভগবত বলেন, ভারত কোনও দেশকে জয় করেনি কিংবা ধর্মান্তরিত করেনি। মেক্সিকো থেকে সাইবেরিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত যেখানেই ভারতীয়রা গেছেন, তারা জ্ঞান, গণিত, আয়ুর্বেদ ও সভ্যতার মূল্যবোধ উপহার দিয়েছেন।

হিন্দু জীবনদর্শনের ভিত্তি বৈচিত্র্যের মধ্যে ঐক্য উল্লেখ করে তিনি বলেন, যখনই বিশ্বে কোথাও সংকট দেখা দিয়েছে, ভারত সাহায্য পাঠিয়েছে। বিশ্ব পরিবেশিত না করলেও ভারত হাত বাড়িয়ে দিয়েছে, এটিই ভারতের ডিএনএ।

তিনি আরও বলেন, হিন্দু শব্দটিকে নির্দিষ্ট কোনও ধর্ম, ভাষা বা জীবনধারা দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। হিন্দুরা সবাইকে গ্রহণ করে এবং শ্রদ্ধা জানায়। উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, পার্সি ও ইহুদিদের মতো নির্যাতিত সম্প্রদায় যখনই ভারতে আশ্রয় চেয়েছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে।

জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় এবং গণবিধ্বংসী অস্ত্রের মতো বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে ভগবত বলেন, বস্তুগত উন্নতির এমন মডেল সঠিক নয়, যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। সমাধান হিসেবে তিনি ভারতের প্রাচীন ‘ধর্ম’ দর্শনের ভারসাম্যমূলক পথের ওপর জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন, ভারত ‘বসুধৈব কুটুম্বকম’ (বিশ্বই এক পরিবার) দর্শনে বিশ্বাস করে এবং কোনও কিছু জোর করে না চাপিয়ে নিজস্ব উদাহরণের মাধ্যমেই বিশ্বকে নেতৃত্ব দিয়ে থাকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মাতাল হয়ে উড়োজাহাজ নিয়ে উড়াল, এরপর যা ঘটলো
শি জিনপিং ও সাদির জাপারভের বৈঠক, চুক্তি স্বাক্ষর
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
সর্বশেষ খবর
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকারমন্ত্রী  
নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকারমন্ত্রী  
প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান রিজভীর
প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান রিজভীর
কী এই র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার, রুনা খানের আগে আর কোন বাংলাদেশি পেয়েছেন
কী এই র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার, রুনা খানের আগে আর কোন বাংলাদেশি পেয়েছেন
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক