অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে জামায়াত: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৮

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভোটের আগে জান্নাতের টিকিটের মতো জামায়াত বর্তমানে ‘অপরাধী পাপ মুক্তকরণ টিকিট’ চালু করেছে বলে মনে হচ্ছে! বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে যোগদান করা অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে ২০০৪ সালে অর্থের বিনিময়ে জামিনের আশ্বাসের অভিযোগে অপসারণ করা হয়। পরবর্তী সময়ে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। কিন্তু ২০১৫ সালেও তার অপসারণ করে দেওয়া রাষ্ট্রপতির আদেশ বহাল রাখে আপিল বিভাগ। এবার তিনি জামায়াতে যোগদান করে অতীতের সব বিতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। জামায়াতকে ধন্যবাদ যে, জামায়াত অপরাধী ও বিতর্কিতদের পুনর্বাসন করে সঠিক পথে আনার উদ্যোগ নিয়েছে!

রাশেদ খাঁন বলেন, আবার শুনলাম এনসিপি নেতা ইসহাক সরকারের এক ভাই ৩৬ বছর ধরে মানুষ হতে না পারলেও জামায়াতে যোগদান করার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেছেন বলে বক্তব্য দিয়েছেন। জামায়াতের এই আলাদিনের চেরাগ দেখার খুব ইচ্ছে, সেখানে কী জাদু আছে যে মুহূর্তের মধ্যে একজন অপরাধীও পাপমুক্ত মানুষ হয়ে যায়! ভোটের আগে জান্নাতের টিকিটের মতো জামায়াত বর্তমানে ‘অপরাধী পাপ মুক্তকরণ টিকিট’ চালু করেছে বলে মনে হচ্ছে! তবে এটা অবশ্য ইতিবাচক যে, সব অপরাধী যদি জামায়াতে গিয়ে ভালো মানুষ হয়ে যায়, তাও দেশটা অপরাধী মুক্ত হবে!

 

/এমকে/আরকে/
সম্পর্কিত
ঠাকুরগাঁও সদরের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের 
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
সর্বশেষ খবর
কলাবাগানে কিশোরীকে ‘ধর্ষণ-হত্যা’: তদন্তকর্তার সাক্ষ্য শেষ
কলাবাগানে কিশোরীকে ‘ধর্ষণ-হত্যা’: তদন্তকর্তার সাক্ষ্য শেষ
চুপিসারে শুটিংয়ে মেহজাবীন, দেখা যাবে কোন সিনেমায়
চুপিসারে শুটিংয়ে মেহজাবীন, দেখা যাবে কোন সিনেমায়
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের সোনা
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের সোনা
বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়-ছয় করার সুযোগ নেই: রিজভী
বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়-ছয় করার সুযোগ নেই: রিজভী
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী