অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি

বিনোদন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি শোতে দেখা যাবে অক্ষয় কুমার এবং সাইফ আলি খানকে। সম্প্রতি, শোটির একটি প্রোমো সামনে এসেছে। প্রোমোতে বিগ বি-কে সাইফের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়, যা শুনে অভিনেতা নিজেও অবাক হন।

এখানে অমিতাভ নিজেই জানালেন তিনি সম্পর্কে সাইফের কী হয়ে থাকেন। বিগ বি জানান যে তাদের সম্পর্কের কথা খুব কম লোকই জানে, যা শুনে সাইফ নিজেও অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ‘আমার সঙ্গে?’

প্রোমোতে দেখা যায়, বিগ বি ব্যাখ্যা করেন কীভাবে খান ও বচ্চনদের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘ঋতু নন্দা হলেন রাজ কাপুরের মেয়ে, যার ছেলে নিখিল নন্দা। নিখিল অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতাকে বিয়ে করেছেন। রাজ কাপুর আবার হলেন কারিনার দাদু, যার ফলে নিখিল এবং কারিনা দূর সম্পর্কের ভাই-বোন হন। এখন, যেহেতু সাইফ কারিনাকে বিয়ে করেছেন, তখন বচ্চন পরিবারের সঙ্গে তারও একটি যোগসূত্র তৈরি হচ্ছে।’

এরপর বিগ বি সাইফকে জিজ্ঞেস করেন, ‘তাহলে আমাদের মধ্যে কী যোগসূত্র? আমাদের সম্পর্কটা কী? কারিনা আমাকে কী বলবে?’ এই প্রশ্নে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েন সাইফ। বলে ওঠেন, ‘তাও ভালো, এই প্রশ্নটা কেবিসি শোয়ের অংশ নয়’! সাইফের কথা শুনে বিগ বি আর অক্ষয় দুজনেই হেসে ওঠেন।’

উল্লেখ্য, সাইফ এবং বিগ বি দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সিনেমা দুটি হলো- ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ এবং ‘আরক্ষণ’।

এদিকে সাইফ এবং অক্ষয়ের কথা বলতে গেলে, তাদের একসঙ্গে ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে সাইফ একজন অন্ধের ভূমিকায় অভিনয় করেছেন, অন্য দিকে অক্ষয় এখানে খলনায়ক। ছবিটি ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

/এনআই/
সম্পর্কিত
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
বিনোদন বিভাগের সর্বশেষ
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
উত্তম কুমারের কাছে ফিরে আসা বাঙালির এক অভ্যাস: প্রসেনজিৎ
উত্তম কুমারের কাছে ফিরে আসা বাঙালির এক অভ্যাস: প্রসেনজিৎ
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি